ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এআই'র ভবিষ্যদ্বাণীতে কে এগিয়ে?

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০২:২৫ পিএম

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা'র তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রোবটের নাম "কাশেফ"। কাতার বিশ্বকাপের প্রতিটি খেলার ফলাফলের পূর্বাভাস জানিয়ে দিচ্ছে এই বিশেষ এআই। 

আল-জাজিরা কর্তৃপক্ষ বলছে, গত এক শতাব্দীতে খেলা ফুটবল ম্যাচে দেশগুলোর জয়ের সংখ্যা, গোল, ফিফা র‌্যাঙ্কিং এবং আরও অনেক তথ্য বিশ্লেষণ করেছে কাশেফ। আর এসব তথ্যের ওপর ভিত্তি করেই এআই'টি আসন্ন ম্যাচগুলোর ভবিষ্যদ্বাণী করছে। 

এবারের বিশ্বকাপের ৫৬টি ম্যাচ বিবেচনায় কাশেফের ভবিষ্যদ্বাণী ৬৮ শতাংশ নির্ভুল। 

image

আরও পড়ুন: সাত বছর আগের দিনটি আজ কী মিরপুরে ফিরবে

কাশেফ বলছে, কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে ৩২ টি দলের মধ্যে আটটি কোয়ার্টার ফাইনালে উঠেছে। 

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচে ব্রাজিল জয়ী হবে, এ সম্ভাবনা ৭০ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচে মেসি বাহিনী জিতবে, এমন সম্ভাবনা ৫২ শতাংশ।  

এদিকে মরক্কো-পর্তুগাল ম্যাচে পর্তুগালের সম্ভাবনা ৬৬ শতাংশ। আর ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচে ৫২ শতাংশ সম্ভাবনা নিয়ে এগিয়ে ফ্রান্স, সেখানে ব্রিটিশদের সম্ভাবনা ৪৮ শতাংশ। 

কাশেফের সর্বশেষ ভবিষ্যদ্বাণী অনুযায়ী নিচের নক-আউট টেবিলটি তৈরি করা হয়েছে। কাশেফের মতে, এবারের বিশ্বকাপ যাচ্ছে ব্রাজিলে!  

image



তবে কর্তৃপক্ষ বলছে, ম্যাচের ভবিষ্যদ্বাণী করা সহজ কাজ নয়। শুধু পরিসংখ্যান নয়, বরং দলের মনোবল বা খেলোয়াড়ের ফিটনেসের মতো বাহ্যিক কারণগুলোও খেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 


একাত্তর/আরবিএস 

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে বড় এক লাফ দিল বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার রাতের এই ম্যাচে ইউরোপীয় দলটি শুধু জয়ই তুলে নেয়নি, বরং ১৮ বছর...
মধ্যপ্রাচ্যের উত্তাপ আর বলকান অঞ্চলের লড়াই এবার আছড়ে পড়ছে আমেরিকার সিয়াটলে। বিশ্বকাপের বি-গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে রাত ১টায় মুখোমুখি হচ্ছে বসনিয়া-হার্জেগোভিনা এবং কাতার। দুই দলের সামনেই...
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর