বন্যহাতি তাড়াতে গিয়ে আদিবাসী কৃষকের মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৫:৫৬ পিএম

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আহতাবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জানা গেছে, নিহত কৃষক বুনেশ রিছিল উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, ভারত সীমান্তের ওপার থেকে বিজয়পুর জিরো পয়েন্টে দিয়ে ৪০টির মতো বন্য হাতির একটি পাল প্রবেশ করে। স্থানীয়রা রাত ৯টার দিকে একত্রিত হয়ে মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়াতে বের হয়। এসময় হাতি তাদের ধাওয়া করলে বুনেশ হাতির পায়ে চাপা পড়ে পিষ্ট হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন  চিকিৎসক। সেখানে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন: অনলাইনে জুয়ার অর্থ পাচারকারী চক্রের নয়জন গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের শেষকৃত্যের জন্য পরিবারের হাতে নগদ সহায়তা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।


একাত্তর/জো

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নেত্রকোণার দুর্গাপুরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় ও ১০...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর