জার্সিতে অ্যাপার্টমেন্ট ব্লকে বিস্ফোরণে নিহত তিন, নিখোঁজ ১২

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১০:৫৯ এএম

ফ্রান্সের উত্তর উপকূলের কাছে অবস্থিত স্বশাসিত দ্বীপ জার্সিতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর নিখোঁজ ১২ জনকে উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে জরুরী সহায়তা কর্মীরা। 

শনিবার (১০ ডিসেম্বর) ভোর চারটার দিকে দ্বীপের সেন্ট হেলিয়ার এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর অ্যাপার্টমেন্ট ব্লকটি ধসে পড়ে। 

জার্সির পুলিশ প্রধান রবিন স্মিথ ঘটনাস্থলকে 'পুরোপুরি বিধ্বস্ত' হিসেবে বর্ণনা করেছেন। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। 

একটি বিশেষজ্ঞ দল ও অনুসন্ধানকারী কুকুর ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

টুইটারে স্থানীয় সরকারের প্রকাশ করা এক ভিডিওতে ধ্বংসস্তূপ ও একটি বিধ্বস্ত গাড়ি দেখা গেছে। 

এ ঘটনাকে 'অকল্পনীয় ট্র্যাজেডি' বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্রিস্টিনা মুর। 

জার্সি সরকার জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ কয়েকটি ধাপে সম্পন্ন করা হচ্ছে। প্রথমে কুকুরদের প্রবেশের জন্য জায়গাটি খালি করা হয়েছে ও ধ্বংসস্তূপ সরানো হয়েছে। 

আরও পড়ুন: প্যারিসে মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

এদিকে ফায়ার সার্ভিস প্রধান পল ব্রাউন জানিয়েছেন, উদ্ধারকাজ চালিয়ে যাবেন তারা। তবে তাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে, কেননা সামান্য ভুল হলেই তা ভেতরে আটকে পড়াদের বিপদে ফেলে দিতে পারে। 

জার্সির গ্যাস সরবরাহকারী সংস্থা আইল্যান্ড এনার্জি জানিয়েছে, কী হয়েছিলো তা জানতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে তারা। 


একাত্তর/এসজে


জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর