আগৈলঝাড়ায় হাঁটুপানিতে ডুবে কৃষকের মৃত্যু

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৭:২৭ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় নিজ জমির হাঁটুপানিতে ডুবে মারা যাওয়া এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত কৃষক এনামুল হাওলাদার (৩৪) ওই গ্রামের মৃত হাচেন আলী হাওলাদারের ছেলে ও দুই সন্তানের জনক। 

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বিকেলে এনামুল বাড়ির পাশেই নিজের জমিতে কাজ করছিলেন। তার ওই জমির মধ্যে হাঁটুপানিতে এনামুলকে পরে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: নিখোঁজ প্রবাস ফেরতের মরদেহ মিললো আলুক্ষেতে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, এনামুল মৃগী রোগে আক্রান্ত ছিলেন। জমির হাঁটুপানির মধ্যে কাজ করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন তিনি।


একাত্তর/জো

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর