রিয়াল মাদ্রিদে অনুশীলনে রোনালদো

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১০:৪৯ এএম

রিয়াল মাদ্রিদের ভালডেবেবাসের ট্রেনিং গ্রাউন্ডে একাই অনুশীলন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে নির্দিষ্ট কোনো ক্লাবে খেলছেন না এ তারকা ফুটবলার। বুধবার ইএসপিএন সূত্রে জানা গেছে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি দ্রুতই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সিআরসেভেন। 

গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর নতুন কোনো ক্লাবে এখনো যোগ দেননি রোনালদো। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে পর্তুগালের বিদায়ের ম্যাচটিতে তিনি দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। সূত্রটি জানিয়েছে, নিজের ফিটনেস ধরে রাখার জন্য রিয়াল মাদ্রিদে অনুশীলন করার অনুমতি চাইলে ক্লাবের পক্ষ থেকে সাবেক তারকাকে স্বাগত জানানো হয়। একটি আলাদা মাঠে তিনি একাই অনুশীলন করেছেন। তার অনেকটা দূরে কোচ কার্লো আনচেলত্তির অধীনে মাদ্রিদের প্রথম দলটি অনুশীলনে ব্যস্ত ছিল। 

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোর সাথে মাদ্রিদের সম্পর্কটা বেশ পুরনো। যদিও ২০১৮ সালে ১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসের যোগ দেবার সিদ্ধান্তে মাদ্রিদের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। মাদ্রিদের ক্লাব ইতিহাসে রোনালদো সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছাড়াও ৯ বছরের সফল মাদ্রিদ ক্যারিয়ারে তিনি দুটি লা লিগা শিরোপাও জয় করেছেন। 

জুভেন্টাসের তিন বছর কাটানোর পর গত গ্রীষ্মে রোনালদো পুনরায় মাদ্রিদে ফিরে আসার ইচ্ছা পোষন করলে আনচেলত্তি তাতে অস্বীকৃতি জানালে ইউনাইটেডে যোগ দেন সিআরসেভেন। গত মাসে এক টেলিভিশন সাক্ষাতকারে ইউনাইটেডের তীব্র সমালোচনা করায় ওল্ড টাফোর্ড অধ্যায় শেষ হয়ে যায় রোনালদোর। ফ্রি এজেন্ট হিসেবেই তাকে ইউনাইটেড থেকে মুক্তি দেয়া হয়। 

আরও পড়ুন: পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ট্রান্সফার মার্কেটে গুজব রয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসার জানুয়ারিতে লোভনীয় বেতনে রোনালদোকে দলে নিতে চাইছে। যদিও এই তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি। 

২০১৬ ইউরোতে রোনালদোর নেতৃত্বেই পর্তুগাল শিরোপা জিতেছিল। বিশ্বকাপে শেষ দুটি ম্যাচে কোচ ফার্নান্দো সান্তোসের বিবেচনায় মূল দলে খেলতে পারেননি তিনি। কাতার বিশ্বকাপে পাঁচ ম্যাচে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে মাত্র এক গোল করেছিলেন।


একাত্তর/আরবিএস  

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন এক হাজার ২৫৭ শিশু।
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর