সোমবার শিখা চিরন্তন প্রাঙ্গণে ১৪ দলের সমাবেশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০১:৪৩ পিএম

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে আগামী সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন প্রাঙ্গণে ঐতিহাসিক সমাবেশ করবে ১৪ দল। খবরর: বাসস। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় এসব কথা জানান ঢাকা মহানগর ১৪ দলের প্রধান সমন্বয় ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।

গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে চলমান রাখতে কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একনিষ্ঠভাবে সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি

ঢাকা মহানগর ১৪ দলের প্রধান সমন্বয় ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সালতান আহমেদ বিশ্বাস, গণ-আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক অসিত বরুণ রায়, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহম্মদ মুক্তা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপনসহ ১৪ দলের নেতৃবৃন্দ।


একাত্তর/এসজে

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে।...
সাত দফা দাবি আদায়ে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
কোরবানির আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এখনও জমেনি রাজধানীর পশু হাটগুলো। বেপারী আর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও শুরু হয়নি কেনাবেচা।
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির তিন সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বুধবার (২৮ মে)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর