ধামরাইয়ে স্টাফ বাস খাদে, দুই নারী শ্রমিক নিহত, আহত ১৫

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০১:৩৫ পিএম

ধামরাইয়ে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কে একটি স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নারী শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছন অন্তত ১৫ জন। 

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বাসটি স্থানীয় প্রতীক সিরামিকের স্টাফ বাস। নিহতরা হলেন ধামরাইয়ের মধুডাঙ্গা এলাকার আমির মোল্লার মেয়ে সুরাইয়া বেগম (৩০) ও মো. বাছেদের মেয়ে আকলিমা (৩৮)। তারা দুজনই প্রতীক সিরামিকের শ্রমিক। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত জুলেখা নামে এক শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রতীক সিরামিকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) আকরাম হোসেন জানান, সকালে ৪০ জন শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে বাসটি তাদের কারখানায় আসছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, প্রতীক সিরামিকের শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা তিনজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: গাজীপুরে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার

ঘুমের ঘোরে চালকের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এবং এ ঘটনায় বাসের চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো 

সাভারে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।
মাত্র এক লাখ ৪০ হাজার টাকার লোভে শেষ করে দেয়া হলো পুরো পরিবারকে। অবাক করার মতো হলেও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে আপন মেয়ের জামাই।
ঢাকার ধামরাইয়ে ফ্রেশ অনন্যা ‘আমার রক্ষক আমি’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশ (ডব্লিউএফডব্লিউপি) এবং গোগার্ল এর সহায়তায় ধামরাই উচ্চ...
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর