টাকার জন্য শাশুড়ি ও দুই শ্যালককে মারলো জামাই

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৪:১১ পিএম

মাত্র এক লাখ ৪০ হাজার টাকার লোভে শেষ করে দেয়া হলো পুরো পরিবারকে। অবাক করার মতো হলেও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে আপন মেয়ের জামাই। এ ঘটনায় ঘাতক মেয়ে জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিপল মার্ডারের ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাইয়ে।

গত ২ জুন ঢাকার ধামরাইয়ে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। মা ও দুই ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এঘটনার পর এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়।

ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি মাঠে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

হত্যাকাণ্ডের ঘটনায় গেল ৪ জুন নিহত নারী নার্গিস বেগমের মেয়ের জামাই রবিনকে গ্রেপ্তার করে সংস্থাটি। পরে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রবিন।

ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, পারিবারিক কলহ ও একটি ডেকোরেটর দোকান বিক্রির এক লাখ ৪০ হাজার টাকার প্রলোভন শাশুড়ি ও তার দুই শ্যালককে হত্যা করে রবিন। ঘটনার দিন ভোর রাতে কৌশলে সেই বাড়িতে ঢুকে একে একে তিন জনকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে।

ঘটনার পর সেই টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলেও জানায় পিবিআই।

একাত্তর/আরএ
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর