ফ্রেশ অনন্যা ‌‘আমার রক্ষক আমি’ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পিএম

ঢাকার ধামরাইয়ে ফ্রেশ অনন্যা ‘আমার রক্ষক আমি’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশ (ডব্লিউএফডব্লিউপি) এবং গোগার্ল এর সহায়তায় ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ জন ছাত্রীকে নিয়ে এই সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নারী জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং ঋতুকালীন স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি, আত্মরক্ষা, সুরক্ষা, সামাজিক সম্মান ও আচরণ, মৌলিক ব্যাংকিং / আইনি অধিকারের মতো বিষয়গুলো আলোচনা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ডব্লিউএফডব্লিউপির সভাপতি মেহরীন মাহমুদ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান, গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের  প্রভাষক ও জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. ইপশিতা ইব্রাহিম রিদিতা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও লেটস ওয়াক অ্যান্ড স্কুল অফ লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. অনুপম হোসেন। 

অনুষ্ঠান শেষে বক্তারা জানান, দেশের প্রতিটি জেলার নারী সম্প্রদায়কে তাদের নিজস্ব গৌরবে আলোকিত করার জন্য অনুপ্রাণিত করার একটি যাত্রা শুরু করেছি। যা পরবর্তীতে দেশের আরও প্রত্যন্ত অঞ্চলে অনুরূপ অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে আমাদের অনুপ্রাণিত করবে। 

একাত্তর/এসি
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর