জাতীয় বাজেট

বাড়ির নকশা অনুমোদনে লাগবে টিআইএন

আপডেট : ০৪ জুন ২০২১, ০২:৩২ পিএম

বাড়ির নকশা অনুমোদন করতে এখন থেকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বৃহস্পতিবার (৩ জুন) এ বিধান আরোপ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি তার বাজেট বক্তব্যে বলেন, “করজাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।”

এর ফলে শহরে বা গ্রামে বাড়ি করতে টিআইএন নিতে হবে। এছাড়া বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে কোনও সমবায় সমিতি করলে সেটির নিবন্ধন নিতে হলেও টিআইএন গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: বাড়লো সিগারেটের দাম

জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট অর্থাৎ আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

চলতি বছরের বাজেটে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাতে। স্থানীয় শিল্প সুরক্ষায় দেয়া হয়েছে বিশেষ ছাড়। এছাড়া ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেয়া হয়।

আরও পড়ুন: ২ লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না

অর্থবছরের পুরো সময়ে থাকছে সরকারের নানা ধরনের খাদ্য বান্ধব কর্মসূচি, বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা। এটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের দায়িত্ব কালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট।


একাত্তর/আরএ

ডিজিটাল লেনদেনের সার্বজনীন প্রসার ও সবাইকে এ ব্যবস্থার আওতায় আনতেই ‘বাংলা কিউআর’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ বা...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তদলের নেতারা বিএনপিকে নসিহত করছেন। সেই গুপ্তদের বলবো, বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরের দিকে নজর দিন।
পরিবেশ সংরক্ষণ ও টেকসই শিল্পায়নের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন...
ফেনীবাসীর দীর্ঘদিনের বন্যা ও নদীভাঙন রোধে বহুল প্রতীক্ষিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর