ব্যবসায়ীকে বিবস্ত্র করে রাস্তায়, চাঁদা ও পরকীয়ার অভিযোগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৭:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়েছে। ওই ব্যবসায়ীর অভিযোগ, স্থানীয় কিছু যুবক তার কাছে দাবি করা চাঁদার টাকা না পেয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যবসায়ীর সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্ক হাতেনাতে ধরে ফেলার পর স্থানীয়রা এই কাণ্ড ঘটায়। শেষ পর্যন্ত বিষয়টি থানাপুলিশ পর্যন্ত গড়িয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।

এর আগে গত ১১ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলা হাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সোস্যালে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন,স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিল। ঘটনার রাতে তিনি ওই নারীর বাড়িতে যান। সে সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ওই ব্যবসায়ীকে নির্যাতনের পর বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়। তাকে উলঙ্গ অবস্থায় হাঁটিয়ে ওই ব্যক্তির ভাইয়ের বাড়ির সামনে থেকে ঘুরিয়ে আনা হয়। যারা ওই ব্যক্তিকে অনৈতিক কাজের অভিযোগে নির্যাতন ও বিবস্ত্র করে প্রকাশ্যে রাস্তায় ঘুরিয়েছেন তারা সবাই স্থানীয় প্রভাবশালী ব্যক্তির লোকজন।

এদিকে এ ঘটনায় ওই ব্যবসায়ী এলাকার কিছু মানুষদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করে থানায় মামলা দায়ের করেছেন।  

মামলা এজাহারে তিনি উল্লেখ করেন, রায়হান নামে এক ব্যক্তির কাছে পাওনা টাকা চাইতে গেলে পরিকল্পিতভাবে আসামিরা তাকে আটকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হলে মারপিট করে চাকু দেখিয়ে নগদ ১৪ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। এ সময় জোর করে তার জ্যাকেট, প্যান্ট ও গেঞ্জি খুলে বিবস্ত্র করে রাস্তায় ঘোরায় এবং ভিডিও ও স্থিরচিত্র ধারন করে। পরে আসামিরা তাদের মোবাইলে ধারন করা অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের কথায় সাড়া না দেয়ায় আসামিরা পরস্পরের যোগসাজসে ধারনকৃত অশ্লীল ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় মো. বাক্কারকে প্রধান আসামি করে আরও সাত জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন: এমবাপে ফুটবল বোঝে না: আর্জেন্টাইন গোলরক্ষক

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান জানান, বিবস্ত্র করে ব্যবসায়ীকে ঘোরানোর ভিডিওটি দেখার পরে আমরা বটতলা হাট এলাকায় অভিযান শুরু করি। রোববার ভোরের অভিযানে এজাহার নামীয় তিন আসামি গ্রেপ্তার করা হয়। এরা এলাকার চিহ্নিত বখাটে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর