ট্রেনে কাটা প‌ড়ে নিহত দুই

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১০:১৯ এএম

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলার হা‌তিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) রাত আড়াইটার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পাবনার সা‌থিয়া উপজেলার আহাম্মপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩) ও একই উপজেলার কা‌শিনাথপুর গ্রামের চঞ্চল সিকদা‌রের ছেলে সাগর (৩৫)।

স্থানীয়রা জানান, বুধবার রা‌তে সজীব ও সাগর প্রাই‌ভেটকার যো‌গে পাবনা যাওয়ার পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হা‌তিয়া এলাকায় অজ্ঞাত এক বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এ সময় তা‌দের প্রাই‌ভেটকার‌টি মহাসড়কের পাশে পড়ে যায়। প‌রে তারা প্রাই‌ভেটকার‌টি উদ্ধারের চেষ্টায় রেললাইনের ওপর হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন।

ফজলুল হক জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজন‌দের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এআর

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর