করোনার নতুন উপধরন প্রতিরোধে দ্বিতীয় বুস্টার ডোজের পরামর্শ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৩:২৭ পিএম

এখন টিকা গ্রহণ না করা মানুষরাই করোনার নতুন উপধরন বি.এফ.৭ এ আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই দ্রুত বুস্টারের দ্বিতীয় ডোজ গ্রহণের তাগিদ দিয়েছে তারা।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় পরামর্শক কমিটির সাথে আলোচনা শেষে অনলাইন মিটিং-এ এসব জানানো হয়। 

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর বলেন, ষাটোর্ধ বয়সী ও সম্মুখ শ্রেণির পেশাতে থাকা মানুষ ও নানা জটিল রোগে ভুগছেন, এমন শ্রেণির মানুষদের প্রথম ধাপে বুস্টারের দ্বিতীয় ডোজ নিতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বিমানবন্দর থেকে সকল পোর্টে সন্দেহভাজনদের র‍্যাপিড এন্টিজেন টেস্ট করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, সবথেকে ঝুঁকিপূর্ণ বা করোনার বি.এফ.৭ আক্রান্ত দেশ থেকে ফেরত আসা কারো দেহে উপসর্গ দেখা দিলেই দ্রুত আইইডিসিআরকে জানানোর জন্য তাগিদ দেয়া হয়েছে। 

সন্দেহভাজনদের দেহে বি.এফ.৭ পরীক্ষা নিশ্চিত করতে জিনোম সিকুয়েন্স করতেও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক।

আরও পড়ুন: ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

উল্লেখ্য, সম্প্রতি চীনে করোনার নতুন উপধরন বি.এফ.৭ দেখা দেয়ার পর দেশটিতে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। 

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই উপধরন শনাক্ত হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে তারা। মাস্ক পরার পাশাপাশি বিদেশ থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষার ওপর জোর দিয়েছে দেশটির সরকার। 


একাত্তর/এসজে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সন্দেহজনক হামে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর