'বিগ ফ্রিজে' কাবু উত্তর আমেরিকা, নিহত ৩৮

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০১:০৬ পিএম

ইতিহাসের ভয়াবহতম শীতকালীন ঝড়ের সাথে সম্পর্কিত নানা দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র ও কানাডায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পশ্চিম নিউইয়র্কের লেক ইয়ারি সংলগ্ন বাফেলোতে। 

রোববার (২৫ ডিসেম্বর) বড়দিনে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় বাড়িতে আটকা পড়েন যুক্তরাষ্ট্র ও কানাডার লাখ লাখ মানুষ। রাস্তায় বের হওয়ার পর আটকা পড়েন বহু মোটরসাইকেল চালক ও উদ্ধারকর্মী। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের বাফেলোতে তুষারঝড়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

রোববার ইয়ারি কাউন্টির নির্বাহী কর্মকর্তা মার্ক পোলনকার্জ জানান, বাফেলো অঞ্চলে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৯ জনই মারা গেছেন শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে। সর্বশেষ নিহতদের মরদেহ পাওয়া গেছে গাড়ির মধ্যে আটকা পড়া অবস্থায়। 

এক টুইটবার্তায় পোলনকার্জ বলেন, এই বড়দিন আমরা কেউ চাইনি আর আশাও করিনি। নিহতদের পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। 

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল একে 'মহাকাব্যিক ও জীবনে একবার আসার মতো' আবহাওয়া দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন। এর আগে বাফেলোতে এমন দুর্যোগ দেখা দিয়েছিল ১৯৭৭ সালে, যেবার ওই অঞ্চলে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছিলো। 

এক সংবাদ সম্মেলনে হচুল জানান, ঝড়ের প্রবলতা ও সময় এবং বাতাসের তীব্রতার দিক থেকে সাতাত্তরের ঝড়কে অতিক্রম করেছে এই ঝড়। ইতিহাস এটিকে মনে রাখবে 'বাইশের তুষারঝড়' হিসেবে। 

এদিকে, কানাডায় এই ঝড়ে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ায় একটি বাস রাস্তায় বরফে পিছলে উল্টে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে। 

আরও পড়ুন: বাংলাদেশ থেকে যাওয়া ১৮০ রোহিঙ্গার সাগরে মৃত্যুর আশঙ্কা

দেশটিতে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে অন্টারিও ও কুইবেক। কুইবেকে বিদ্যুৎহীন একটি বড়দিন কাটিয়েছেন প্রায় এক লাখ ২০ হাজার মানুষ। 

আগামী কয়েকদিন ধরে আবহাওয়ার এই পরিস্থিতি বিরাজমান থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেই পর্যন্ত সবাইকে বাড়িতে অবস্থান করতে পরামর্শ দেয়া হয়েছে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর