শিবচর এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০১:০৩ পিএম

মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে এক্সপ্রেসওয়ে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত লাল মিয়া তালুকদার (৬৭) উপজেলার চর জানাজাত এলাকার রনাই তালুকদারের ছেলে। এক্সপ্রেসওয়ে সংলগ্ন স্থানে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ওপর পাশে ওয়াজ মাহফিলে যান লাল মিয়া তালুকদার। বাড়ি ফেরার সময় তিনি এক্সপ্রেসওয়ের একপাশ থেকে অন্যপাশে পার হচ্ছিলেন। 

এসময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানান। 

খবর পেয়ে শিবচর  হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের ছেলে মহসিন তালুকদার এসে মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন: নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা

নিহতের ছেলে মহসিন জানান, রাতে যখন এলাকার মসজিদের মাইকে এ ব্যাপারে জেনে থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন তিনি। 

শিবচর হাইওয়ে থানায় উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ হেল বাকী জানান, পুলিশ এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করে। দ্রুতগামী কোন পরিবহনের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।


একাত্তর/এসজে

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর