নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১১:৩৯ এএম

নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। তাদের অভিযোগ, দিনের বেলা ফেরিওয়ালার ছদ্মবেশে থেকে রাতে গরু চুরি করতো একদল চোর। 

সোমবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কালোড়া ইউপির বীড়গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে আসাদুল শেখ (৩৬)। অন্য জনের নাম, ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানান, গত এক মাসে বীড়গ্রামে অন্তত ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এরপর থেকে দুই গ্রামের লোকজন গরু চোর ধরতে নিয়মিত পাহারা দিতো। সোমবার ভোরে বীড়গ্রামের রেবো বিশ্বাসের বাড়িতে গরু চুরি করতে গেলে বাড়ির মালিক টের পান। এসময় তিনি চোর চোর বলে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া দেয়। গ্রামবাসীর ধাওয়ায় চোর দলের ৩-৪ জন পালিয়ে যায়। এ সময় গরু চোর সন্দেহে আসাদুল শেখ ও অজ্ঞাত ব্যক্তিকে ধরে লোকজন গণপিটুনি দিয়ে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর ও দক্ষিণ পাশে ফেলে রাখে। 

image


স্থানীয় কলোড়া ইউপি চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস ও একাধিক ব্যক্তি জানান, ইউনিয়নের বীড়গ্রামসহ আশেপাশের গ্রামে দিনের বেলায় ফেরিওয়ালা সেজে এরা কম্বল, থালা-বাটি ও অন্য মালামাল বিক্রি করতো। এই সুযোগে রেকি করে রাতের বেলা চুরি করতো। 

আরও পড়ুন: বাংলাদেশ থেকে যাওয়া ১৮০ রোহিঙ্গার সাগরে মৃত্যুর আশঙ্কা

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর পাশের সরিষা ক্ষেতের মধ্য থেকে এবং দক্ষিণ পাশের মেহগনি বাগানের মধ্যে পড়ে থাকা মৃতদেহ দুটি উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের হয়েছে।


একাত্তর/এসি

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর