রাঙামাটিতে বিরল প্রজাতির গোলাপি হাতির মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম

রাঙামাটির বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে। মা হাতিসহ হাতির একটি পাল পাহারা দেওয়ায় দু’দিন ধরে শাবকটির মৃতদেহ উদ্ধার করতে পারছেন না বন বিভাগের কর্মকর্তারা। 

জেলার বরকল উপজেলার বরুনাছড়িতে চলতি বছরের জুন মাসে দেশের প্রথম ও একমাত্র গোলাপি হাতি শাবকটি দেখা গিয়েছিলো। সেসময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন রাঙামাটি জেলার বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় গোলাপী হাতি শাবকটি দেখা যায়। গোলাপী হাতি শাবকের আনুমানিক বয়স ছিলো ছয় মাস।

বাসসের খবরে বলা হয়, মঙ্গলবার (২১ অক্টোবর) কাপ্তাই হ্রদের পানিতে ভেসে আসার সময় হাতি শাবকের মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গেলেও মৃতদেহের পেছনে সাঁতরে আসা মা হাতিসহ বন্য হাতির একটি দলের কারণে শাবকটি উদ্ধার করা সম্ভব হয়নি।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান জানান, কাপ্তাই হ্রদে বিরল গোলাপি রঙের হাতির শাবকটির মৃতদেহ ভাসছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে  গেলেও  হাতির শাবক উদ্ধারে আমরা এর কাছে যেতে পারছি না। কারণ, শাবকটির মাসহ বুনো হাতির একটি পাল সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সরিয়ে দিয়ে আমরা হাতিটিকে উদ্ধারের চেষ্টা করছি।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ বুধবার (২২ অক্টোবর) সকালে ঘটনাস্থলে যান।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে হাতি শাবকটি খাড়া পাহাড় থেকে নামার সময় পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায়। সেখান থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে। আজ আবারও হাতি শাবকটি উদ্ধারের চেষ্টা করা হবে। এরপর ভেটেরিনারী সার্জন দিয়ে ময়নাতদন্তের পর হাতি শাবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রসঙ্গত, চলতি বছরের জুনে কাপ্তাই হ্রদ সাঁতরে পার হওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে প্রথমবারের মতো গোলাপি হাতির শাবকটি দেখা যায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়।

তখন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এটি খুবই স্বাভাবিক ঘটনা। কখনো কখনো এমন অদ্ভুত রঙ হয় বিভিন্ন প্রাণীর। এটি মূলত হরমোনজনিত ইস্যু। হাতির জিনগত কোনো অস্বাভাবিকতার কারণে অনেক সময় হাতির গায়ের রঙে ভিন্নতা আসে। এই শাবকটির ক্ষেত্রেও তাই হয়েছে।

একাত্তর/আরএ
অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর