নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ৬টি সংসদীয় আসনের উপ-নির্বাচনের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের আহবান জানানো হয়েছে।
আগামী ২৮ ডিসেম্বর (বুধবার) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়।
সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।
আরও পড়ুন: জঙ্গি ও সন্ত্রাসের মামলা দ্রুত শেষে প্রধানমন্ত্রীর তাগাদা
সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৩১ ডিসেম্বর শনিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
একাত্তর/আরএ
