বর্তমান ইসির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম

শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) পুরোপুরি দলীয়করণ করা হয়েছে, তাই এই কমিশনের অধীনে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন দেয়া সম্ভব নয়। 

‎​মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতালে 'সাদা এপ্রোনের সাহস ও জুলাইয়ে অদৃশ্য বীরেরা' স্মরণসভায় যোগ দিয়ে সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ।  

নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল দলীয়করণমুক্ত বাংলাদেশ, কিন্তু বর্তমান সরকার সেই পথ থেকে সরে আসছে। ​

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে মেডিকেল সেক্টর এবং প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে যেভাবে নিজেদের লোক বসানো হচ্ছে, তাতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে। 

অবিলম্বে এই দলীয়করণ বন্ধ না করলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরবিএস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব,...
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
আইনি নোটিশে দাবি করা হয়েছে, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের জনসংযোগ কর্মকর্তার ওই বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়ালের পরিস্থিতি তৈরি হয়।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর