বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১১:২৮ এএম

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে ১০ থেকে ১২ জনের একদল বাংলাদেশি গরু পারাপারকারী ওই সীমান্তের ৮৪৩নং মূল পিলার দিয়ে ভারতের দেড়শ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের ৯৮ বিএসএফের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় অন্যরা পালিয়ে আসলেও বিপুল ইসলাম (২৩) নামের ওই গরুর ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিপুল ইসলাম পাটগ্রাম উপজেলাস্থ ধবলসুতী গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর