দোহারে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, টাকা ও মালামাল উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৭:২৮ পিএম

ঢাকার দোহারে ছিনতাইয়ের তিনমাস পর সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা ও মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে দোহার থানা আয়োজিত সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মেঘুলা এলাকার সুশীল রাজবংশীর ছেলে রমন রাজবংশী (১৯), একই এলাকার জালাল শেখের ছেলে ইয়াসিন (১৯) ও সোনারবাংলা এলাকার লাল মিয়ার ছেলে নয়ন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জয়পাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুশীল পাল স্বর্ণ বিক্রির ২৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ নিয়ে তার দোকান থেকে বাড়ি যাওয়ার পথে জয়পাড়া কলেজের সামনে আসলে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে তার গতিরোধ করে সুশীলের হাতে থাকা ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর ওইদিন রাতেই দোহার থানায় অভিযোগ করেন সুশীল। 

পুলিশ আরও জানায়, অভিযোগের ভিত্তিতে দোহার থানার ওসি মো. মোস্তফা কামালের নির্দেশে দোহার থানা এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার দোহারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। পরে সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেল দেখে আসামি শনাক্ত করে দোহারের মেঘুলা ও সোনারবাংলা এলাকা হতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামীদের কাছ থেকে চার লাখ ৭৪ হাজার টাকা, এক ভরি ১০ আনা স্বর্ণ, তিনটি মোটরসাইকেল ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: ফসলি জমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তিনজন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। ঘটনার মূল পরিকল্পনাকারীসহ আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর