আগৈলঝাড়ায় তীব্র শৈত্যপ্রবাহে একজনের মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৩:২৩ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় চলমান তীব্র শৈত্যপ্রবাহে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ই জানুয়ারি) রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের চলাইরপাড় গ্রামের মৃত কৃষ্ণকান্ত রায়ের ছেলে কিরণ রায় (৩৫) মারা যায়। 

মৃত কিরণের মা রামমালা রায় জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কনকনে শীতের মধ্যে ক্ষেতে ইরি ধান রোপন করেছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ে কিরণ। 

বৃহস্পতিবার সকালে কিরণ রায়কে উপজেলা হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। 

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে কিরণ রায় মৃত্যুবরণ করেন। 


একাত্তর/এআর

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর