শোয়েবের সাথে বিচ্ছেদ গুঞ্জন, মুখ খুললেন সানিয়া

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৯:৩০ পিএম

পেশাদার ক্যারিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ফেব্রুয়ারিতে দুবাইয়ে ডিটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো মাঠে নামবেন তিনি। এমন খবরে যখন সানিয়া ভক্তরা হতাশ। ঠিক সে মুহূর্তে আরেকটি দুঃসংবাদের ইঙ্গিত দিলেন এ ভারতীয় টেনিস কুইন।   

পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছে, তা স্পষ্ট জানিয়ে দিলেন সানিয়া। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে সরগরম ছিল মিডিয়া। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সানিয়া তার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। তাতে লেখা ছিল, "আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা অন্যদের আলোচনার বিষয় নয়। নিজেদের প্রয়োজনেই এই দূরত্ব। এক জনের সঙ্গে শুধু মাত্র দূরত্ব তৈরি হয়েছে মানেই তার ব্যবহার খারাপ এমন নয়। এটাও হতে পারে যে তার ব্যবহার আমার জন্য সঠিক নয়।" 

image


সানিরার এমন মন্তব্যের পরপরই সানিয়া-শোয়েব বিচ্ছেদের গুঞ্জনে নতুন হাওয়া লেগেছে। তাদের বিচ্ছেদ অনেকটাই নিশ্চিত, এমনটাই মনে করছেন নেট-নাগরিকরা। সানিয়ার একাধিক ইন্সটাগ্রাম পোস্টে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছেন অনেকে। 

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, সানিয়া এবং শোয়েব একসঙ্গে থাকছেন না। শোয়েবের অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। 

অন্যদিকে ফেসবুকেও একই ইঙ্গিত দিয়েছেন সানিয়া। শেষ কয়েক মাসে শোয়েব মালিকের সঙ্গে কোনো ছবিতেও দেখা যায়নি তাকে। বছর শেষে নিজের সন্তানের সাথে তোলা ছবি পোস্ট করে সানিয়া লিখেছেন, " ২০২২ সালের জন্য আমার কাছে দীর্ঘ এবং গভীর কোনো ক্যাপশন নেই। তবে আমার কাছে কয়েকটি সুন্দর সেলফি আছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা .." 

তবে সানিয়া কিছুটা সরব হলেও এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি শোয়েব। 

২০১০ সালে পাক ক্রিকেটার শোয়েবের সঙ্গে বিয়ে হয় হায়দরাবাদি টেনিস তারকা সানিয়ার। ২০১৮ সালে তাদের কোল আলো করে প্রথম সন্তান ইজহান মির্জা মালিক।
সম্প্রতি একটি ফটোশুটের ছবি সামনে আসতেই শুরু হয় ঝামেলা। ফটোশুটে শোয়েবের সঙ্গে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আয়েশা ওমর। ভারতীয় মিডিয়ায় গুঞ্জন ওঠে, আশেয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন শোয়েব। যদিও সে খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন আয়েশা।  

একাত্তর/আরবিএস   

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
২০০৭ সালে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার।
বচ্চন পরিবারের সাথে ঐশ্বরিয়ার দূরত্ব যেন ক্রমশ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাদের একেরপর এক কর্মকাণ্ড জানিয়ে দিচ্ছে যেকোনো সময় আসবে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদের ঘোষণা। সম্প্রতি অমিতাভ বচ্চন তার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর