মৌনীর সংসারে ঘনিয়ে আসছে বিচ্ছেদের মেঘ!

আপডেট : ১৩ মে ২০২৬, ১০:০০ এএম

বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের গতিবিধি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় এবং তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারের সাজানো সংসারে নাকি ঘনিয়ে এসেছে বিচ্ছেদের কালো মেঘ। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ার সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ বিয়ে করেছিলেন এই জুটি। মালাইয়ালি এবং বাঙালি, দুই রীতিতেই হয়েছিল সেই রূপকথার বিয়ে। কিন্তু মাত্র চার বছর যেতে না যেতেই সেই প্রেমে কেন এমন ‘লঙ্কাকাণ্ড’ ঘটল, তা নিয়ে এখন তোলপাড় নেটপাড়া।


বিচ্ছেদের এই গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে যখন দেখা যায় মৌনী এবং সুরজ একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন। এখানেই শেষ নয়, মৌনী রায়ের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সুরজের সাথে থাকা সব ছবি, এমনকি তাঁদের বিয়ের স্মৃতিগুলোও রাতারাতি মুছে ফেলা হয়েছে। অন্যদিকে, সুরজ নাম্বিয়ার তো আরও এক কাঠি এগিয়ে, তিনি তাঁর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। তারকাদের এই ধরণের আচরণ সাধারণত বড় কোনো পরিবর্তনেরই সংকেত দেয়।


চলতি বছরের জানুয়ারিতেও বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে সুরজের হাত ধরেই হাঁটতে দেখা গিয়েছিল মৌনীকে। এমনকি মৌনী পড়ে যেতে নিলে সুরজ যেভাবে তাঁকে আগলে ধরেছিলেন, তা দেখে ভক্তরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। অথচ সেই মধুর স্মৃতিগুলোতে এখন ধুলো জমেছে। দুবাইপ্রবাসী এই ইনভেস্টমেন্ট ব্যাংকারের সাথে মৌনীর মাখোমাখো প্রেমের পোস্টগুলো এখন শুধুই অতীত।


পুরো ঘটনায় দুই তারকাই এখন পর্যন্ত কুলুপ এঁটেছেন। মৌনী রায়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, আর সুরজ তো সামাজিক মাধ্যম থেকেই গায়েব। ‘নাগিন’, ‘দেব কা দেব মহাদেব’ কিংবা ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এমন টালমাটাল পরিস্থিতি তাঁর ভক্তদের বেশ চিন্তায় ফেলেছে।


সত্যিই কি তাঁরা আলাদা হচ্ছেন, নাকি এটি কেবল সাময়িক কোনো মনোমালিন্য? উত্তরের খোঁজে এখন তীর্থের কাকের মতো বসে আছেন সাইবার নাগরিকরা। তবে মৌনীর প্রোফাইল থেকে ছবি ডিলিট হওয়া এবং সুরজের ‘নিখোঁজ’ হওয়া, সব মিলিয়ে টিনসেল টাউনের বাতাসে এখন বিচ্ছেদের কড়া সুবাস!

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর