নেইমারকে ৫৫০ কোটি টাকায় বেচতে চায় পিএসজি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

পিএসজিতে এমবাপের সাথে নেইমারের কোন্দলের পর এবার নতুন গুঞ্জন উঠেছে, লোকসান গুনে হলেও নেইমাররকে ছেড়ে দিতে চায় প্যারিস সেইন্ট জার্মেইন।

মাত্র ৫৫০ কোটি দাম পেলেই ব্রাজিলিয়ান সুপারস্টারকে ছেড়ে দিবে ফরাসি ক্লাবটা। বিশ্বকাপ শেষেই পিএসজিকে একরকম হুমকি দিয়েছিলেন কিলিয়ান এমবাপে।

বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম দাবি করেছিল, এমবাপে ক্লাবকে যে তিনটে শর্ত দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল তাকে দলে রাখলে নেইমারকে ছাড়তে হবে!

ফারাসি তারকার চাপের কাছেই নতি স্বীকার করতে যাচ্ছে পিএসজি। ব্রাজিলিয়ান সুপারস্টারকে শেষমেষ ছেড়েই দিচ্ছে ফরাসি ক্লাবটা। এমনকি নেইমারকে ছাড়তে ক্লাব এতোটাই উঠে পড়ে লেগেছে যে মাত্র ৫৫০ কোটি দাম পেলেই তাকে ছেড়ে দিবে প্যারিস সেন্ট জার্মেইন।

গত মৌসুমে নেইমারের জন্য পিএসজি ১৫০ মিলিয়ন পাউন্ডের দর হাঁকায়, অনেক আগ্রহী ক্লাব ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিতে চাইলেও টাকার অংকের জন্য পিছু হটে। কম দামেই মেসির বন্ধুকে ছাড়তে প্রস্তুত ক্লাব এর পিছনে এমবাপের গুটিবাজিকেই দায়ি করছেন অনেকে

আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচক পদে আবারো চেতন শর্মা!

এরই মধ্যে নেইমারকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ম্যান সিটি, চেলসি আর নিউক্যাসল ইউনাইটেড। ব্রাজিলিয়ান তারকার পরবর্তী গন্তব্য ইংলিশ প্রিমিয়ার লিগেই হতে চলেছে, তা অনেকটাই নিশ্চিত।

এর আগে পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি জানিয়েছিলেন, বিশ্বকাপের পরেই মেসির সাথে চুক্তি বাড়ানোর বিষয়টি আলোচনা হবে। তবে নেইমারকে নিয়ে কথাই বলেননি খেলাইফি।


একাত্তর/আরএ

মাঠের ভেতরে কিলিয়ান এমবাপের বুটের জাদু নিয়ে তো তোলপাড় চলছেই, তবে এবার মাঠের বাইরেও বিশ্বমঞ্চে ঝড় তুললেন ফরাসি অধিনায়ক। আর সেই ঝড়ের নেপথ্য কারিগর আর কেউ নন, ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা! ২০১০ দক্ষিণ...
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ শুরু হতে না হতেই মাঠের ফুটবল ছাপিয়ে রেফারিং বিতর্ক এখন ‘টক অব দ্য টুর্নামেন্টে’ পরিণত হয়েছে। বিতর্কিত সব সিদ্ধান্তের জেরে যখন চারদিকে সমালোচনার ঝড়, ঠিক...
বিশ্বকাপের বছর মানেই ব্যালন ডি’অরের হিসেব-নিকেশ পুরো ওলটপালট হয়ে যাওয়া! ক্লাব ফুটবলে অগাস্ট থেকে মে মাস পর্যন্ত কে কেমন অতিমানবীয় পারফর্ম করল, ব্যালন ডি’অরের ইতিহাসে তার মূল্য যেন এক নিমেষেই ফিকে...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর