ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতে প্রস্তত পুলিশ: আইজিপি

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১০:৩৮ পিএম

বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে  পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। নিরাপত্তা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে তিনি নির্ভয়ে ইজতেমায় অংশগ্রহণের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান। 

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা জানি না কোন দিন কি হবে। তাই নিরাপত্তা সংক্রান্ত সবধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হয়। ইজতেমা মাঠের নিরাপত্তায় এখানে ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে পুলিশ। এছাড়া র‌্যাবের হেলিকপ্টার নিরাপত্তা টহলে নিয়োজিত থাকবে।’

বিদেশি মেহমানদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে আইজিপি বলেন, বিদেশি মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে ময়দানে আসতে পারেন সেজন্য টুরিস্ট পুলিশ, ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ইজতেমায় আগত বিদেশিদের সুবিধার্থে ইমিগ্রেশন বিভাগ ও ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রয়োজনে মুসল্লিদের কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন: মূল্যস্ফীতি কমায় জনমনে স্বস্তি এসেছে: প্রধানমন্ত্রী

পুলিশ প্রধান বলেন, ‘বিগত সময়ে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করে দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। সেই আস্থাটুকু ধরে রাখার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

পুলিশ প্রধান বলেন, ‘তাবলীগের উভয়পক্ষের মুরুব্বিদের সঙ্গে সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ইজতেমা আয়োজক কমিটির উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে যে মতবিরোধ সেটা নিরসনের আহ্বান জানিয়েছি। তারা আমাদের কথা দিয়েছেন, ইজতেমায় একপক্ষ অপরপক্ষকে সহযোগিতা করবেন। আমরা বিশ্বাস করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উভয়পক্ষ আমাদের সহযোগিতা করবেন।’


একাত্তর/এসজে
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর