অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি দাপ্তরিক কাজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

এখন থেকে যথাযথ পাস বা ডিজিটাল অনুমতিপত্র ব্যতীত কোনো দর্শনার্থীকে আর সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হবে না। বুধবার, সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নতুন নির্দেশনা প্রদান করা হয়।

নিরাপত্তা শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে প্রয়োজনীয় অনুমতিপত্র ও যাচাই-বাছাই ছাড়াই অনেক দর্শনার্থীকে প্রবেশ করতে দেখা যাচ্ছে, যা দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আশঙ্কাজনক। এর ফলে সরকারি বিভিন্ন দপ্তরের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র ও জোরদার করার স্বার্থে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সব দর্শনার্থীকে প্রবেশের পূর্বে অবশ্যই তাদের ওটিপি (OTP) বা সরকারি ডিজিটাল অনুমোদনপত্র সঠিকভাবে যাচাই-বাছাই সাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে। অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে কড়া আইনি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা।
দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস, এম জিয়াউদ্দিন হায়দার।
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর