রাজবাড়ী মহিলা দলের নেতা সোনিয়ার জামিন বহাল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:১০ পিএম

সামাজিক মাধ্যমে সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে করা মামলায় রাজবাড়ীর মহিলা দল নেত্রী সোনিয়া আক্তারকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

রোববার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে, গত বছরের ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেয়া জামিন শুনানি মুলতবি করেন আপিল বিভাগ।

গত ৩১ অক্টোবর রাজবাড়ীর মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নুর উদদীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পরে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে স্মৃতিকে হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিন গত ২ নভেম্বর স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বারজজ আদালত। 

আরও পড়ুন: সামরিক শক্তির সূচকে ৪০তম বাংলাদেশ

রোববার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে কারাগার থেকে মুক্তিতে বাধা নেই স্মৃতির।

প্রধানমন্ত্রীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য সামাজিক মাধ্যম ও ডিজিটাল মাধ্যমে প্রচারের অভিযোগে গত ৪ অক্টোবর রাজবাড়ীতে নিজ বাসা থেকে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পাঁচ অক্টোবর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


একাত্তর/এসজে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর