সম্প্রতি র‌্যাবের কার্যকলাপে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট: মোমেন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কার্যকলাপে যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে। তার দাবি, র‌্যাব মানবাধিকারের প্রতি সম্মান রেখে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। এ কারণে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে যুক্তরাষ্টের এই সন্তোষ। 

রোববার (১৫ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ড. আব্দুল মোমেন বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের দ্বিধা ছাড়াই গঠনমূলক মনোভাব নিয়ে শ্রম ও মানবাধিকারসহ সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। কোনো রিজার্ভেশন ছাড়াই আমরা সব বিষয়ে খুব ভালো আলোচনা করেছি। আমরা খুবই খুশি যে, আমরা অনেক বিষয়েই একমত হয়েছি। জনগণের জন্য কল্যাণজনক হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঢাকা যেকোনো ভালো পরামর্শ নিতে প্রস্তুত।

আরও পড়ুন: গুলশানে গুলি: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক তিন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মার্কিন পক্ষকে জানিয়ে দিয়েছি যে, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত করেছে। 

ডোনাল্ড লু বিদ্যমান বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও জোরদার করতে এখানে এসেছেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে শ্রম অধিকার আরও উন্নত করতে কিছু পরামর্শ দিয়েছেন, যাতে আমরা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থ সহায়তা পেতে পারে। এরইমধ্যে শ্রম মন্ত্রণালয়কে আমরা সমস্যা সমাধানের জন্য একটি রোডম্যাপ দিয়েছি। জনগণের জন্য কল্যাণজনক হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঢাকা যেকোনো ভালো পরামর্শ নিতে প্রস্তুত।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর