চট্টগ্রামেও জয়ের ধারা অব্যাহত সিলেটের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৮:১৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম চারদিনের চারটি ম্যাচ খেলেছিল মাশরাফির সিলেট। সবগুলো ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে তার দল। আজ ঢাকা ডমিনেটর্সকে পাঁচ উইকেটে হারিয়ে, সেই জয়ের ধারা আজও অব্যাহত রেখেছে সিলেট স্ট্রাইকার্স।     

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক নাসির হোসাইন। বরাবরের মত আজও সৌম্য সরকার হয়েছেন ব্যর্থ। নিজের প্রথম বলেই রুবেলের বলে এলবিডব্লিউ এর ফাদে সাজঘরে ফেরেন এই ওপেনার। ঢাকার কোনো ব্যাটারই খেলেনি টি-টুয়েন্টি স্টাইলে।

ওসমান গণি ২৮ বলে ২৭, মিথুনের ২৩ বলে ১৫ কিংবা অধিনায়ক নাসিরের করা ৩১ বলে ৩৯ রান। সবগুলো ইনিংস ছিলও ধীরগতির। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৮ রানেই তাদের ইনিংস থামে।

সিলেটের হয়ে আমির,অপু এবং রুবেল নিয়েছে একটি করে উইকেট। তবে পাকিস্তানি বলার ইমাদ ওয়াসিম ছিলেন ম্যাচে দুর্দান্ত, এই স্পিনার ৪ ওভার বল করে, মাত্র ২০ রান দিয়ে উইকেট তুলে নিয়েছেন তিনটি।

ছোটো রান তারা করতে নেমে ওপেনিং জুটি তুলেন ৫২ রান। এরপর অধিনায়ক নাসির ফেরান শান্তকে(১২)। দলীয় ৬১ রানে আবারও উইকেট তুলে নেন নাসির। ক্রিজে ভয়ানক হয়ে উঠা হারিসকে(৪৪) ফেরান তিনি। পরের ওভারেই আরাফাত সানি ফেরান, আসরে দুর্দান্ত ফর্মে থাকা জাকিরকে(১)।

কিন্তু মুশফিকের ২৭ এরপর এবং পেরেরার অপরাজিত ১১ বলে ২২ রান, সিলেটকে জয়ের প্রান্তে পৌঁছে দেয়।

ঢাকার হয়ে নাসির দুইটি উইকেট এবং তাসকিন,আরাফাত একটি করে উইকেট নিয়েছেন।

সিলেট এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, অপরদিকে ঢাকা চার ম্যাচে তিন পরাজয় নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ডমিনেটর্স: ১২৮/৭ (২০)

সিলেট স্ট্রাইকার্স: ১৩৪/৫ (১৯.২)

ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: ইমাদ ওয়াসিম


একাত্তর/আরআই/আরবিএস    

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর