বৈভবকে ধৈর্য ধরার তাগাদা দিলেন গম্ভীর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে ভারতীয় ক্রিকেটের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে। তবে এই খুদে তারকাকে এখনই ধৈর্য না হারানোর পরামর্শ দিয়েছেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুযোগের জন্য তরুণ এই তুর্কিকে অপেক্ষায় থাকতেই হবে।

ভারতের রাজধানীর শহর নয়াদিল্লিতে সিরিজ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের চিরচেনা কড়া সুরে গম্ভীর বলেন, আপনার বয়স ১৫ বছর হোক বা ৩০ বছর, যখন সুযোগের জন্য অপেক্ষা করতে হবে, তখন আপনাকে অপেক্ষাই করতে হবে। আমরা জানি তার মধ্যে কী ধরণের প্রতিভা রয়েছে এবং সে কী করতে পারে। কিন্তু যে খেলোয়াড় গত দুই-তিন বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন, সে স্বাভাবিকভাবেই নতুন আসা কারও চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন।

চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে রাতারাতি আলোচনায় উঠে এসেছিলেন বৈভব। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও সিরিজের প্রভাব ফেলতে ব্যর্থ হন এই টপ-অর্ডার ব্যাটার। পরবর্তীতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি দুর্দান্ত ফিফটি হাঁকালেও তারপর আর ভারতীয় একাদশে তাঁর জায়গা মেলেনি।

তবে সূর্যবংশীকে নিয়ে আশার আলোও দেখিয়েছেন গম্ভীর, সে যখনই সুযোগ পাবে, তাকে নিজেকে প্রমাণ করার দীর্ঘ সময় দেওয়া হবে। আমরা ড্রেসিংরুমে সুস্থ প্রতিযোগিতা এবং নতুন প্রতিভা চাই। এশিয়ান গেমসের অংশ নিতে ভারত দল এখন জাপানের নাগোয়ার উদ্দেশ্যে রওনা দেবে। ২৮ সেপ্টেম্বর এশিয়াডের কোয়ার্টার ফাইনালের আগে মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত, যেখানে ১৫ বছরের এই তরুণ তুর্কির একাদশে ফেরার বড় সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

 

একাত্তর/এআরএস
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত যখন এক অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী স্থবিরতার মুখে দাঁড়িয়ে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, তিনি ইরানি শাসন ব্যবস্থাকে...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর