নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৩:৫৪ পিএম

ঘরের মাঠে কখনোই না হারার রেকর্ড অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ নিতে মরিয়া নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময় বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় হায়দারাবাদে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

১৯৮৮ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে ভারত। এ পর্যন্ত সব মিলিয়ে ৬টি সিরিজ খেলে সবগুলোই জিতেছে স্বাগতিক ইন্ডিয়া। সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।

সদ্যই ঘরের মাঠে শ্রীলংকাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। শেষ ম্যাচে ৩১৭ রানের বড় ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রান বিবেচনায় যা সবচেয়ে বড় ব্যবধানে জয়ের বিশ্ব রেকর্ড।

সিরিজের প্রথম ও শেষ ম্যাচে সেঞ্চুরি করেন ভারতের সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। প্রথমটিতে ১১৩ ও শেষটিতে অপরাজিত ১৬৬ রান করেন তিনি। ওয়ানডেতে ৪৬টি সেঞ্চুরির মালিক এখন কোহলি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করা স্বদেশী শচিন টেন্ডুলকারের চেয়ে মাত্র তিনটি শতক দূরে আছেন কোহলি।

শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে সেরা পারফরমার ছিলেন কোহলি। আর বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন পেসার মোহাম্মদ সিরাজ। ৩ ইনিংসে সিরিজের সর্বোচ্চ ৯ উইকেট নেন তিনি।

কোহলি ছাড়াও সিরিজে ভারতের হয়ে শেষ ম্যাচে সেঞ্চুরি করেন ওপেনার শুভমান গিল। পুরো  ভারতীয় দলই  আছে দুর্দান্ত ফর্মে। উপড়ন্ত নিজ মাঠে খেলছে  টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষেও সতীর্থদের কাছ থেকে এমন পারফরমেন্স আশা করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, শ্রীলংকার বিপক্ষে তিন বিভাগেই সতীর্থরা ভালো করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরমেন্সের ধারা অব্যাহত রেখে  সিরিজ জিততে পারবো আমরা।

অন্যদিকে বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে এসেছে নিউজিল্যান্ড। যা ছিলো পাকিস্তানের মাটিতে তিন ওয়ানডে সিরিজে  কিউইদের প্রথম সিরিজ জয়।

ভারতের বিপক্ষে সিরিজে খেলবেন না দলের সেরা দুই ক্রিকেটার অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি।

আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিবেন উইলিয়ামসন-সাউদি। সিরিজে দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম। তবে পাকিস্তানের মাটিতে প্রথম সিরিজ জয়ে আত্মবিশ্বাসী  নিউজিল্যান্ড দল।

সিরিজ নিয়ে লাথাম বলেন, ভারতের বিপক্ষে সিরিজ জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সদ্যই শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে তারা। ভারতকে আটকাতে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে।

আরও পড়ুন: চট্টগ্রামেও জয়ের ধারা অব্যাহত সিলেটের

এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ৫৫টিতে জিতেছে ভারত। নিউজিল্যান্ডের জয় ৫০টিতে। ১টি টাই হয়, ৭টি পরিত্যক্ত হয়।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, এডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যন্টনার, হেনরি শিপলি, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান ও জ্যাকব ডাফি।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর