মেসিসহ ঢাকায় আসছে আর্জেন্টিনা ফুটবল দল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:৫০ এএম

কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। সেই সম্পর্ক এবার আরো উন্নতি হতে চলেছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আলোচনা চলছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার। এবার সেই উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

লিওনেল মেসিকেসহ ঢাকায় আর্জেন্টিনা দলকে নিয়ে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে মঙ্গলবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

তিনি বলেছেন, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফল চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। টার্মস এন্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।

কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের যা অবস্থা, তাতে খেলা হবে কোথায় সেই প্রশ্ন আসেই। কাজী সালাউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছ জরুরিভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিকঠাক না হলে খেলাই তো হবে না।

ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কারা? আসছে এমন প্রশ্নও। কাজী সালাউদ্দিন বলেন, আর্জেন্টিনা ওদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে সৌদি আরবে অভিষেক হচ্ছে রোনালদোর

প্রসঙ্গত, এর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন মেসিরা। সেবার নাইজেরিয়ার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা দল।


একাত্তর/আরএ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর