অধিনায়ক হিসেবে সৌদি আরবে অভিষেক হচ্ছে রোনালদোর

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৪:০৮ পিএম

আগামী ১৯ জানুয়ারি লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেইনের বিরুদ্ধে মাঠে নামবে, আল নাসর এবং আল হিলালের তারকা ফুটবলারদের মিশ্রণে গঠিত দল। সেই ম্যাচে রিয়াদ সুপারস্টার একাদশকে নেতৃত্ব দিবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

পিএসজির বিপক্ষে এই প্রীতি ম্যাচের মাধ্যমেই সৌদি আরবে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর। শুধু তাই নয় সোমবার (১৬ জানুয়ারি) সৌদি উপদেষ্টা এবং বিনোদনের জন্য জেনারেল অথরিটির বর্তমান চেয়ারম্যান ‘তুর্কি আল আল-শেখ’ নিজের টুইটারে একটি ভিডিওর মাধ্যমে রোনালদোকে দলটির অধিনায়ক ঘোষণা করেন।

পর্তুগিজ সুপারস্টারের নেতৃত্বাধীন দলটিতে খেলবেন সৌদি আন্তর্জাতিক খেলোয়াড় সালেম আল-দাওসারি। তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ-পর্বের ম্যাচে গোল করেছিলেন।

তুর্কি আল আল-শেখ নিজের টুইটার পিএসজির বিপক্ষে রিয়াদের দলটি তালিকা প্রকাশ করেন।

এরইমধ্যে ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, টিকেট বিক্রির মাত্র এক মিনিটের মধ্যেই সকল টিকেট শেষ হয়ে যায়। শুধু তাই নয়, এরপরেও দুই মিলিয়নের বেশি মানুষ টিকিটের জন্য করেছিলও।

শুধু তাই নয় সৌদি আরবের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয় ‘বিয়ন্ড ইমাজিনেশন’ নামে একটি বিশেষ টিকেট নিলামে উঠিয়েছে, এখন পর্যন্ত যার মূল্য দাঁড়িয়েছে ১০ মিলিয়ন রিয়াল যা বাংলাদেশি টাকায় ২৭ কোটি টাকার বেশি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ৬৮ হাজার দর্শক সরাসরি দেখবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ।

image


বছরের শুরুতেই আল নাসরে যোগ দিলেও এখনো পর্যন্ত মাঠে নামেন নি রোনালদো। গতবছর এপ্রিল মাসে এভারটনের এক খুদে ভক্তের মোবাইল ভাঙার দায়ে, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে, ফলে এখনো সৌদি লিগে তার অভিষেক হয়নি।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত

১৯ জানুয়ারি প্রীতি ম্যাচে অভিষেক হলেও, আগামী রোববার (২২ জানুয়ারি) আল ইত্তেফাকের বিরুদ্ধে প্রথমবারের মতো সৌদি প্রো লিগে দেখা যেতে পারে পাঁচ বারের বেলন ডি’অর জয়ী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে।


একাত্তর/আরআই/আরএ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
২০১৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই কোপা আমেরিকার ফাইনাল হেরে যখন কান্নায় ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি, তখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, আমার পক্ষে যা করা সম্ভব...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর