বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি, স্ত্রী ও অপর ছেলের যাবজ্জীবন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:০১ পিএম

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে এক ছেলের ফাঁসি এবং আরেক ছেলে ও তাদের মায়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। 

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

জানা গেছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছেলে আনোয়ার হোসেন আরাফাত (২৮) এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আরেক ছেলে সাকিল ওরফে সামি (২৫) ও তাদের মা রিজিয়া বেগম লিলি (৫২)। তারা সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়িতে খুন হন। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদি হয়ে কোতয়ালী থানায় ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার সাথে নিহতের স্ত্রী ও সন্তানরা জড়িত। এরপর নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আরাফাত। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার কারণে ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগিতায় বাবাকে কুপিয়ে হত্যার কথা বলেন তিনি সে স্বীকারোক্তিতে। 

আরও পড়ুন: খাগড়াছড়িতে শ্যালিকাকে খুনের অভিযোগে তরুণ গ্রেপ্তার

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট সানোয়ার হোসেন বলেন, দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিদের ফাঁসি ও যাবজ্জীবনের আদেশ দেন। একই সাথে আদালত নিহতের প্রথম স্ত্রী রিজিয়া বেগম ওরফে লিলি ও ছোট ছেলে সাকিল ওরফে সামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে যা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।


একাত্তর/জো 

ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর