চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেললাইনের ধার থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কিছু মুসল্লি ফজরের নামাজ আদায় শেষে রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় তাদের চোখে পলিথিনে মোড়ানো একটি বস্তু চোখে পড়ে। পরবর্তীতে সেটি খুললে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
এ ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রেললাইনের ধারে নবজাতকের মরদেহ উদ্ধারের খবর রেলপুলিশকে জানানো হয়েছে। এরই মধ্যে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।
একাত্তর/জো
