মস্কোর ছাদে ছাদে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০১:৫০ পিএম

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন ভবনের ছাদে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে দেখা গেছে। 

এছাড়া ক্রেমলিন থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে একটি ভবনের ছাদে পন্তশির-এস১ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেখা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনের ছাদেও দেখা গেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। খবর: এএফপি।

মস্কোয় মন্ত্রণালয়গুলোর প্রধান ভবনেও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো কিছু দেখা গেছে। এতে ক্রেমলিন রাশিয়ায় সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে কি না- এমন প্রশ্ন রুশদের জনমনে। 

শুক্রবার (২০ জানুয়ারি) এই প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত, বিশেষত রাজধানী মস্কোর। ফলে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সে সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। 

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পায় যায়নি।  

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা অ্যান্তন গেরাশেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, এসব কী হচ্ছে, আমি তো অবাক হচ্ছি। 

ভিডিওতে দেখা যায়, পুতিনের বাসভবনের আশপাশে একটি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরে জোড়া বিস্ফোরণে সাতজন আহত

এর আগে, গত সপ্তাহে এক প্রতিবেদনে বলা হয়, মস্কোর উত্তরে লজিনি অস্ট্রভ নামের একটি পার্ক এবং রাজধানীর একটি কৃষি ইনস্টিটিউটে একাধিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করতে দেখা গেছে। ভূমি থেকে আকাশে ক্ষেপণযোগ্য এস-৪০০ রাশিয়া তথা সারা বিশ্বের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। 


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর