লালপুরে ট্রাক্টর ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে তরুণ নিহত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০১:৪৮ পিএম

নাটোরের লালপুরে ইট বোঝাই একটি ট্রাক্টর ট্রলি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (২২) জানুয়ারি সকাল আটটার দিকে উপজেলার গোপালপুর-বনপাড়া সড়কের গোপালপুর বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আমিরুল সরকার (৩৭) বড়াইগ্রাম উপজেলার আঠুয়া গ্রামের আবেদ আলীর ছেলে ও আহত আসলাম উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মোল্লা মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,সকালে গোপালপুরগামী একটি অটোরিকশার সাথে বনপাড়াগামী ইট বোঝাই ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আমিরুল মারা যান এবং আহতাবস্থায় আসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন: দিনাজপুরে বাসসহ জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী আটক

লালপুর থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ইট বোঝাই ট্রলি ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে, তবে এর চালকরা পলাতক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর