১২ মিনিটে এমবাপের হ্যাটট্রিক, থামলেন পাঁচ গোল দিয়ে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০২:১৯ পিএম

ফরাসি লিগে পেইস দে কাসেলকে পেয়ে রীতিমতো ছেলে খেলায় মাতলো পিএসজি। এদিন মাঠজুড়ে একাই দাঁপিয়ে বেড়ালেন কিলিয়ান এমবাপে। এখানেই শেষ নয়, পিএসজির হয়ে গড়লে নয়া এক রেকর্ডও।

প্রথমার্ধে বলা মাঠে গড়ানোর পর মাত্র ১২ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপের ফাইনাল কাঁপানো এই ফরোয়ার্ড।

প্রথম গোলটি করে ২৯ মিনিটে। এরপর দ্বিতীয় গোলটি আসে ৩৫ মিনিটে এবং হ্যাটট্রিক গোলটি করেন ৪০ মিনিটে। 

তবে এতো কিছুর পরও থেমে থাকেননি দ্রুততম এই ফুটবলার। পে দে কাসেলের জালে এরপরও জড়িয়েছেন আরও দুই গোল। ম্যাচ শেষে তার গোল সংখ্যা দাঁড়ায় পাঁচ। বাকি দুটো গোল করেছেন ৫৬ ও ৭৯ মিনিটে। প্রতিযোগিতামূলক ম্যাচে পিএসজিতে পাঁচ গোল করা প্রথম খেলোয়াড় তিনি।

আরও পড়ুন: আর্জেন্টিনাকে ৩-১ গোলো হারালো ব্রাজিল

গতকাল পুঁচকে প্রতিপক্ষ পেয়েও শক্তিশালী দলটি নামিয়েছিলেন কোচ। ছিলেন নেইমার, হাকিমিরাও। শুধু বিশ্রাম দেওয়া হয়েছিল বিশ্বকাপ জয়ী মেসিকে। 

এদিন এমবাপের দুই গোলের মাঝখানে ৩৩ মিনিটে একটি গোল করেন নেইমার। আর ৬৪ মিনিটে একটি গোল করেন সোলার। ম্যাচ শেষে পিএসজি মাঠ ছাড়ে ৭-০ ব্যবধানের জয় নিয়ে।


একাত্তর/এসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর