আর্জেন্টিনাকে ৩-১ গোলো হারালো ব্রাজিল

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০২:২৩ পিএম

কনমেবল অনূর্ধ-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে বাঁচা-মরার লড়াই উতরে গেলো ব্রাজিল। যদি প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা। তবে সেই সাদা-আকাশী জার্সিধারীদের ধরাশায়ী করেছে হলুদ জার্সিধারীরা। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলে বড়ো জয় পেয়েছে ব্রাজিলের যুবারা।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থাকে ব্রাজিল। অবশ্য পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। অবশ্য যোগ করা সময়ে গোল করে পরাজয়ের ব্যবধানটা কমায় আর্জেন্টিনা। ব্রাজিলের হয়ে গোল করেন গুইলার্মো বিরু, আন্দ্রে সান্তোস ও ভিটর রোকে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ম্যাক্সি গনজালেজ।

এ ম্যাচে হারলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ এখনো আছে আর্জেন্টিনার সামনে। তবে যুবাদের সামনেও সমীকরণটা একটু জটিল। 

image


তা হলো- পরের দুই ম্যাচে আর্জেন্টিনা জয় পেলে এবং কলম্বিয়া, প্যারাগুয়ে ও ব্রাজিল তাদের নিজ নিজ ম্যাচে হারলে আর্জেন্টিনার সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার। 

আরও পড়ুন: ১২ মিনিটে এমবাপের হ্যাটট্রিক, থামলেন পাঁচ গোল দিয়ে

প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে মোট ছয়টি দল উঠবে পরের গ্রুপ পর্বে। সেই ছয়টি দলের মধ্য থেকে যারা সেরা হবে তারাই হবে চ্যাম্পিয়ন। প্রতিটি দল মোট চারটি করে ম্যাচ খেলবে। ইতিমধ্যে প্যারাগুয়ে ও কলম্বিয়া তিন ম্যাচ খেলে ফেলেছে। আর আর্জেন্টিনার ও ব্রাজিল খেলেছে দুটি করে। 


একাত্তর/এসি

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর