আশুলিয়ায় লিফটে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১২:০৯ পিএম

সাভারের আশুলিয়ায় একটি বেসরকারি হাসপাতালের লিফটে প্রসূতি, নারী ও শিশুসহ ১৫ জন আটকে পড়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরিফ হোসেন বলেন, আমার বোনের জরুরি সিজারের জন্য দুপুর ১২টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে যাই। তখন কর্তৃপক্ষ আমাদের লিফটে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য বলেন। এ সময় আমার বোন ও তিন-চারজন শিশুসহ ১৫ জন লিফটে উঠি। 

আরও পড়ুন: বুধবার থেকে মেট্রোরেল থামবে পল্লবী স্টেশনে

তিনি আরও বলেন, লিফট চালু হয়ে তিন-চার হাত ওপরে উঠতেই আটকে যায়। তখন অ্যালার্ম বাজিয়ে ও অনেক ডাকাডাকি করলেও হাসাপাতালের কেউ আসেনি। এ সময় লিফটে থাকা সবাই আতঙ্কিত হয়ে কান্নাকাটি করছিল। এ ঘটনায় আমি দ্রুত ৯৯৯ এ কল করলে ফায়ার সার্ভিস এসে আমাদের উদ্ধার করে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, জরুরি সেবা নম্বরে ফোন করে এক যুবক লিফটে আটকা পড়ার কথা জানায়। এ ঘটনায় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় অন্তত ১৫ জনকে লিফট কেটে উদ্ধার করি।


একাত্তর/আরবিএস  

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের সাম্প্রতিক প্রাদেশিক নির্বাচনে এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে দেশটির উগ্র ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। প্রাথমিক ফলাফলে...
ধুলোর ধোঁয়াশায় আচ্ছন্ন চারপাশ, ভাঙা কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা তরুণদের জীবন বাঁচানোর আকুল চেষ্টা এবং জানালা দিয়ে দৃশ্যটি দেখে এক নারীর হৃদয়বিদারক চিৎকার, দিল্লির সত্য নিকেতনের ‘হোস্টেল ডেজ’ ভবন...
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...
‘বাবা, একদিন আমি বড় অফিসার হব, আর তোমার নাম উজ্জ্বল করব’- স্বপ্নের শহর দিল্লিতে পড়তে এসে বাবাকে দেওয়া এই কথাটি আর রাখা হলো না ১৯ বছর বয়সী মেধাবী তরুণ অক্ষত সিং যাদবের। দিল্লির ঐতিহ্যবাহী পিজিডিএভি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর