ফিলিপাইনে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত দুই

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৫:৩৮ পিএম

ফিলিপাইনে প্রশিক্ষণের সময় দেশটির বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে ফিলিপাইনের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

তারা জানিয়েছে, এসএফ-২৬০ টিপি মার্চেত্তি বিমানটি টেকঅফের ৪০ মিনিট পর রাজধানী ম্যানিলার পশ্চিমে বাটান প্রদেশের একটি ধানক্ষেতে বিধ্বস্ত হতে দেখা যায়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। 

আপাতত এসএফ-২৬০ টিপি প্রশিক্ষণ বিমানের পুরো বহরটিকে উড্ডয়ন থেকে অস্থায়ীভাবে বিরত রাখা হয়েছে বলে জানিয়েছে তারা। 

ফিলিপাইনে ১৯৭০ এর দশক থেকে চালু এই বিমানটি একটি হালকা আক্রমণ যুদ্ধবিমান হিসাবেও কাজ করেছে। ২০১৭ সালে ইসলামিক স্টেটের অনুগত জঙ্গিদের দ্বারা দক্ষিণ মারাউই সিটি দখল হওয়ার পরের কয়েকমাস বিমান হামলায় এগুলো ব্যবহার করা হয়।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিপকিনস

ফিলিপাইনের বিমান বাহিনীতে এর আগেও বিমান দুর্ঘটনা ঘটেছে, যেগুলোর বেশিরভাগই পুরানো এবং ভিয়েতনাম যুদ্ধের যুগের। ফিলিপাইন বর্তমানে একটি আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে আপগ্রেডের মধ্য দিয়ে যাচ্ছে।

২০২১ সালে বিদ্রোহ-বিরোধী অভিযানের জন্য সৈন্যদের বহনকারী একটি সামরিক বিমান ৯৬ জনকে নিয়ে বিধ্বস্ত হলে ৫৩ জন নিহত হয়। এটি ছিল দেশটিতে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা। 


একাত্তর/এসজে
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে বেসামরিক প্রতিষ্ঠানের চুক্তিতে পরিচালিত একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আলাস্কার দক্ষিণ-পশ্চিম...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। ভাইরাসের মোট চারটি ধরনের (সেরোটাইপ) মধ্যে এবার মূলত ডেন-৩ এবং ডেন-২ এর মিশ্র উপস্থিতি বা সহ-অবস্থান দেখা গেছে সংক্রমিতদের শরীরে। সরকারি রোগতত্ত্ব, রোগ...
চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর