রাঙ্গাবালীতে তিন কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:১৩ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত ইউনুচ হাওলাদার (৫০) ছোট বাইশদিয়া গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন খবরের ভিত্তিতে  সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মুহিদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় বশির হাওলাদারের মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর দাঁড়ানো ইউনুচ হাওলাদারকে ঘেরাও করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হাতে থাকা স্কুল ব্যাগের মধ্যে থেকে তিন কেজি গাজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। 

আরও পড়ুন: জয়পুরহাট কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী (খ) সার্কেলের সহকারী উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ইউনুচের বিরুদ্ধে অবৈধ গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯ (ক) ধারায় রাঙ্গাবালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য বলা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাম মোল্লা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


একাত্তর/জো

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর