বজ্রপাতের সময় করণীয় ও সতর্কতা

আপডেট : ০৭ জুন ২০২১, ১০:৫৪ পিএম

বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে দুই থেকে তিনশ মানুষের প্রাণহানি ঘটে থাকে। শুধুমাত্র গতকাল রবিবার (৬ মে) দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, দেশে মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে থাকে।

বজ্রপাতের সময় করণীয় ও সতর্কতা বিষয়ে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর:

১. বজ্রপাতের সময় খোলা বা উঁচু জায়গায় না থেকে পাকা বাড়ির নিচে আশ্রয় নিতে হবে এবং উঁচু গাছপালা বা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকতে হবে। এ সময় জানালা থেকে দূরে থাকা এবং খালি পায়ে না থাকা উচিত।

২. বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে আঘাত হানার সম্ভাবনা বেশি। তাই বজ্রঝড়ের সময় গাছ বা খুঁটির কাছাকাছি থাকা নিরাপদ নয়। ফাঁকা জায়গায় থাকা কোনো যাত্রী ছাউনি বা বড় গাছে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 

৩.বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা ঠিক হবে না। এমনকি ল্যান্ডফোন ব্যবহার না করতেও পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় এগুলোর সংস্পর্শ এসে অনেকে বিদ্যুৎস্পৃষ্ট হন।

৪. বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত যন্ত্রপাতি এড়িয়ে চলা উচিত। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও স্পর্শ করা উচিত না। বজ্রপাতের আভাস পেলে আগেই বৈদুতিক যন্ত্রপাতির বিদ্যুৎ সংযোগ খুলে রাখা ভালো।

৫. বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে সম্ভব হলে দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করতে হবে। যদি তখন প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টি হয়, তাহলে গাড়ি কোন বারান্দা বা পাকা ছাউনির নিচে রাখা যেতে পারে। ওই সময় গাড়ির কাচে হাত দেওয়াও বিপজ্জনক হতে পারে।

৬. বৃষ্টি হলে রাস্তায় পানি জমতে পারে। অনেক সময় বিদ্যুতের তার ছিঁড়ে সেই পানিতে পড়ে হতে পারে দুর্ঘটনার কারণ। কাছে কোথাও বাজ পড়লেও জমে থাকা পানি হয়ে উঠতে পারে বিদ্যুতস্পৃষ্ট হওয়ার কারণ।

৭. বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। যদি একান্ত বের হতেই হয়, পা ঢাকা জুতো ব্যবহার করা ভালো। রাবারের গামবুট এ ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে।

৮. বজ্রপাতের সময় রাস্তায় চলাচলে খেয়াল রাখতে হবে। কেউ আহত হয়ে থাকলে তাকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করতে হবে। তবে বিদ্যুৎস্পৃষ্ট কাউকে ঘটনার সময় খালি হাতে স্পর্শ করলে নিজেও ঝুঁকিতে পড়তে হতে পারে।


একাত্তর/জো

ব্যস্ত জীবনযাত্রায় প্রতিদিন জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো অনেকের পক্ষেই অসম্ভব। কিন্তু দীর্ঘ ও সুস্থ জীবন পেতে কি সত্যিই কঠোর ওয়ার্কআউটের প্রয়োজন আছে? সাম্প্রতিক গবেষণা বলছে, একদমই নয়!...
সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে অতিথিদের জন্য দিনব্যাপী বিশেষ বৈশাখী আয়োজন ও মেলার...
পবিত্র ঈদ-উল-ফিতরকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট  নিয়ে এসেছে বিশেষ ঈদ আয়োজন ‘ডাইন অর স্টে অ্যান্ড উইন গিফট’, যেখানে উৎসবের আনন্দ, বিলাসবহুল আতিথেয়তা এবং সেরা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর