বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আমির হোসেন আর নেই

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৯:১৮ পিএম
ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আমির হোসেন মালিথা না ফেরার দেশে চলে গেছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।

তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী। এছাড়া 'যে আগুনে পুড়ি' সিনেমা পরিচালকও ছিলেন পৌরসভার এ সাবেক চেয়ারম্যান।   

মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

image


আরও পড়ুন: ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আমির হোসেন মালিতার পুত্র আনোয়ারুজ্জামান আজাদ চঞ্চল জানান, তার বাবা ভাষা সৈনিক ছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশে তিনি যুদ্ধকালীন সময়ে সংগঠক ছিলেন; সে সময়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন তিনি। বঙ্গবন্ধুর সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ১৯৭৩ সালে রাজ্জাক-কবরীকে নিয়ে 'যে আগুনে পুড়ি' সিনেমা পরিচালনা করেন তিনি, যা মুক্তি পেলে গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়। এছাড়া তিনি হাইকোর্টের আইনজীবিও ছিলেন। পাশাপাশি তিনি ঝিনাইদহ পৌরসভার মেয়র নির্বাচিত হন। 

বণার্ঢ্য জীবনের অধিকারী আমির হোসেন মালিতার জানাযা আগামীকাল শনিবার ঝিনাইদহ শহরের ওয়াজীর আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।


একাত্তর/আরবিএস  
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক নেতার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। জেলা জমিয়তে উলামার সভাপতি...
রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর