ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৫:৫৮ পিএম

বগুড়ার আদমদীঘিতে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদরের আরজি নওগাঁ লাটাপাড়া এলাকার লালুর ছেলে রাকিব হোসেন (২২) ও নিউ সাহাপুর এলকার মৃত আলী হোসেনের ছেলে ফারুক হোসেন (৪০)। 

পুলিশ জানায়, চলতি মাসের ১১ জানুয়ারি রাতে তৌহিদ ইসলাম সনি তার ব্যাটারি চালিত অটোরিকশায় রিজার্ভ ভাড়া নিয়ে নওগাঁ থেকে আদমদীঘি উপজেলার সান্তাহারের উদ্দেশ্যে যাত্রী রাকিব ও ফারুককে নিয়ে আসেন। এরপর তারা সান্তাহার স্টেশন এলাকায় কাজ শেষ করে সাইলো সড়কে যাওয়ার কথা বলেন। পথিমধ্যে তারাপুর তালপুকুর এলাকায় পৌঁছামাত্র অটোরিকশা থামিয়ে চালক সনিকে এলোপাথাড়ি মারপিট করে আহত অবস্থায় ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান তারা।

আরও পড়ুন: মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় ভুক্তভোগী অটোরিকশা চালক সনির মামা ইমরান হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের পর গতকাল দিবাগত গভীর রাতে ওই ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ রাকিব ও ফারুককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার পুলিশ আদালতে পাঠিয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর