গাজীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:৫৭ এএম

গাজীপুরের কোনাবাড়িতে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে । 

রোববার (২৯ জানুয়ারি) ভোরে কোনাবাড়ির বাইমাইল এলাকার ভাড়া বাসা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত আরজিনা এলাইচ লিজা (৩০) টাঙ্গাইলের গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার মো. মাসুদ রানার স্ত্রী ও একই এলাকার আনছার আলীর মেয়ে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে মাসুদ রংমিস্ত্রী ও লিজা পোশাক কারখানায় চাকরি করতেন। তবে অভিযুক্ত মাসুদ প্রায়ই কোন কাজকর্ম করতেন না। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জেরে ভোরে ধারালো চাকু দিয়ে লিজার গলাকেটে তার স্বামী মাসুদ পালিয়ে যান। 

প্রতিবেশীরা জানান, এসময় ওই ভাড়া বাসার অন্যান্য লোকজন লিজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে লিজাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর জনসভায় যাবে তিনটি ট্রেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, সিআইডি ও পিবিআইসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মাসুদ রানা পলাতক রয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


একাত্তর/জো

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর