গাজীপুরে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

আপডেট : ২৯ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২৮ মে) ঈদের রাতে মহানগরীর ভাওরাইদ এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নাম মাহাবুব হাসান বাদশা। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকায়।

জিএমপি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ভাওরাইদ চৌরাস্তা সংলগ্ন পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পমুখী সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়া সন্দেহজনক দুইটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ মাহাবুব হাসান বাদশাকে আটক করা হয়।

এই অভিযানে সদর থানা পুলিশ দুইটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি ফায়ার গুলির খোসা উদ্ধার করে। একই সাথে অস্ত্র বহনে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানা কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একাত্তর/এসি
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্র কিশোর আব্দুর রাহিমকে (১৩) হত্যার পর মরদেহ গুম করার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। নিজের বাবার কাছে মোবাইল ফোন কেনার আবদার করায় ক্ষুব্ধ হয়ে বড়ো ভাই আলামিন হোসেন তার...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর