খাগড়াছড়িতে লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় শিক্ষার্থী নিহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৩:১৮ পিএম

খাগড়াছড়ির মানিকছড়িতে রাস্তা পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৩০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গবামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মাসাপ্রু মারমা গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার সন্তান। 

গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী এ্যাম্বুলেন্সের চাপায় গুরুতর আহত হয় মাসাপ্রু। পরে  স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

এদিকে, দুর্ঘটনার পর জনরোষে পড়ে অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায় চালক। 

মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে নিহত শিক্ষার্থীর অভিভাবকের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর