১০ বিভাগে বিএনপির সমাবেশ আজ, পথে থাকবে আওয়ামী লীগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৫ এএম

যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে আজ সমাবেশ করবে বিএনপি ও সমমনা দলগুলো। সব বিভাগীয় সমাবেশ শুরু হবে দুপুর দুইটায়।

দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্র জানিয়েছে, আজকের সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে।

জানা গেছে, কুমিল্লা টাউন হল ময়দানের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহী সোনামসজিদ মোড়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনা সিটি করপোরেশনের সামনের সোসাইটি মোড়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বরিশাল জিলা স্কুল মাঠে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেট রেজিস্ট্রারি মাঠে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ফরিদপুরের কমলপুর হাই স্কুল মাঠে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এদিকে সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধের অংশ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগও সতর্কতার পাশাপাশি শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন: দুই বাঘের দখলে সুন্দরবনের চান্দেশ্বর অফিস, অবরুদ্ধ পাঁচ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শনিবার বিকেল ৩টায় কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল মাঠে হবে শান্তি সমাবেশ। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন। দলের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখা সকাল সাড়ে ১০টায় পৃথক শান্তি সমাবেশ করবে।

এছাড়া ময়মনসিংহ, বরিশালসহ বিভিন্ন বিভাগীয় শহরে আওয়ামী লীগ সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদবিরোধী শান্তি সমাবেশ করবে বলে জানা গেছে।


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর